বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

নান্দাইলে সিনামার স্টাইলে ভ্যানিটি ব্যাগ ছিনতাই

ফরিদ মিয়া, নান্দাইল(ময়মনসিংহ)প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তা এলাকায় (২৭ জুন) সন্ধ্যায় ফিল্মী স্টাইলে অনামিকা দেবনাথ নামে এক ইজিবাইক যাত্রীর ভ্যানিটি ব্যাগ ছিনতাই হয়েছে। নান্দাইল চৌরাস্তা টু আঠারোবাড়ী রাস্তার মিশ্রিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্পীড ব্রেকারের স্থানে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

জানাগেছে, অজ্ঞাত ছিনতাইকারীরা চলমান ইজিবাইকের যাত্রীর নিকট থেকে মাটরসাইকেল যোগে ভ্যানিটি ব্যাগটি ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়। অনামিকা দেবনাথ চন্ডিপাশা ইউনিয়নের খামারগাঁও গ্রামের অলিল দেবনাথের পুত্র রঞ্জন দেবনাথের স্ত্রী।

অনামিকা দেবনাথ জানান যে, “নান্দাইল চৌরাস্তা থেকে ইজিবাইকযোগে তাঁহার স্বামীর সাথে বাড়িতে যাচ্ছিলেন। এসময় উক্ত স্পীড ব্রেকারের সামনে হঠাৎই আমার ভ্যানিটি ব্যাগ ছিনতাই হয়ে যায়। এতে ভ্যানিটি ব্যাগে থাকা ২৬ হাজার টাকা দামের এন্ড্রয়েড সেল ফোন, নগদ ৭ হাজার টাকা সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ছিল।”

ঈদকে সামনে রেখে এ ধরনের ছিনতাইয়ের ঘটনা যেন না ঘটে এজন্য উপজেলা আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন যাত্রীসাধারন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা নথিভূক্ত হয়নি।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর