মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

আগৈলঝাড়ায় বিপুল পরিমান ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ি গ্রেফতার

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: রবিবার, ২৭ জুন, ২০২১, ৭:২০ অপরাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় ১০৩পিচ ইয়াবাসহ কামাল মোল্লা ও সোহাগ ফকির নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়েছে মাদক ব্যবসার গডফাদার ৫মাদক মামলার আসামী জাকির ফকির। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিন জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।

থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, মাদক কেনা বেচার গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে নয়টার দিকে এসআই আলী হোসেনের নেতৃত্বে সঙ্গিয় ফোর্স আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী এলাকায় পেট্রোল পাম্পের পশ্চিম পাশে অভিযান চালায়। অভিযানে আগৈলঝাড়ার সুজনকাঠী গ্রামের মৃত. কাশেম মোল্লার ছেলে যুবদল কর্মী কামাল মোল্লা (৪৫) ও গৌরনদী উপজেলার দক্ষিণ পালরদী গ্রামের মোকছেদ আলী ফকিরের ছেলে সোহাগ ফকিরকে (৩০) ১০৩পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। এসময় আগৈলঝাড়া উপজেলায় মাদকের গডফাদার ৫টি মাদক মামলার আসামী ফুল্লশ্রী গ্রামের রফিজ উদ্দিন ফকিরের ছেলে জাকির ফকির (৪২) পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়।

অভিযানের নেতৃত্ব দেয়া এসআই মো. আলী হোসেন বাদী হয়ে রবিবার সকালে পলাতক জাকির ও গ্রেফতারকৃত কামাল ও সোহাগকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন, যার নং-১৫।(২৭.৬.২১)। গ্রেফতারকৃত কামাল ও সোহাগকে রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর