বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

আগৈলঝাড়ায় বখাাটের উৎপাতে স্কুল ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:২১ অপরাহ্ন

রং নম্বরের ফোন রিসিভ করার পরে অপর প্রান্তের বখাটে যুবকের অনবরত উত্যক্তর কারণে বরিশালের আগৈলঝাড়ায় দশম শ্রেণির এক স্কুল ছাত্রী বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যার্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

উপজেলার গৈলা ইউনিয়নের মুড়িহার গ্রামের সুবল সরকারের স্ত্রী যুথিকা সরকার জানান, তাদের মেয়ে দিবা সরকার (১৫) টেমার মালেকা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। সম্প্রতি মোবাইল ফোনে মেহেন্দিগঞ্জ উপজেলার নিলয় বেপারী নামে এক বখাটের ফোন আসে তার মেয়ের নম্বরে। রং নাম্বার বলে দিবা ফোন রাখার পরেও তিন রাতে অনবরত ওই বখাটে ফোন দিয়ে আমার মেয়েকে উত্যক্ত করে আসছিলো। বখাটের উত্যক্তের কারণে শনিবার সন্ধ্যায় দিবা তার ফোনে চরম বিরক্ত হয়ে সবার অজান্তে ঘরে থাকা কীটনাশক পান করে আত্মহত্যার করতে চেয়েছিল।

দিবা’র বিষপানের পরে পরিবারের স্বজনরা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিলা আক্তার জানান, কীটনাশক পান করে উল্লেীখিত স্কুল ছাত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক মিলটন মন্ডল হাসপাতালে এসে অসুস্থ স্কুল ছাত্রীর সাথে ঘটনার বিস্তারিত বর্ননা শোনেন। উপ-পরিদর্শক মিলটন জানান, ওই স্কুল ছাত্রীর পরিবার থেকে থানায় অভিযোগ দায়ের করলে তাদের আইনগত সহযোগিতা করা হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর