বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

আগৈলঝাড়ায় গাঁজাসহ ব্যবসায়ি গ্রেফতার, পালিয়েছে অপর ব্যবসায়ি

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

আগৈলঝাড়া মাদকসহ এক ব্যবাসয়িকে গ্রেফতার করেছে পুলিশ, পালিয়েছে অপর ব্যবসায়ি। পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ি ও পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ির রিুদ্ধে মামলা দায়ের করেছে।

থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, শুক্রবার রাতে মাদকদ্রব্য কেনা বেচার গোপন খবরে উপজেলার রত্নপুর ইউনিয়নের ছয়গ্রাম বাজারের স্টীল ব্রীজের পশ্চিম পাশে এসআই মো. আলী হোসেন সঙ্গিয় ফোর্স নিয়ে অভিযান চালায়। পুলিশী অভিযান টের পেয়ে মাদক ব্যবসায়িরা দৌঁড়ে পালানোর সময়ে পুলিশ ছয়গ্রাম এর বাসিন্দা মৃত শামসুল হক হাওলাদারের ছেলে বাবুল হাওলাদার ওরফে বাবলুকে (৪০) গাঁজাসহ গ্রেফতার করে। এসময় তার সহযোগী অপর মাদক ব্যবসায়ি একই গ্রামের আব্দুস ছাত্তার মোল্লার ছেলে রিন্টু মোল্লা (২০) পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ঘটনায় এসআই মো. আলী হোসেন বাদী হয়ে শুক্রবার রাতেই উল্লেখিত দুই জনক আসামী করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন, নং-১৪(২৫.৬.২১)। গ্রেফতারকৃত বাবুলকে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর