মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

লকডাউনের মত শাটডাউনও ব্যর্থ হবে : মোমিন মেহেদী

নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, অপরিকল্পিত লকডাউনের মত শাটডাউনও ব্যর্থ হবে এখন তো করোনামৃত্যু হচ্ছে, এবার শাটডাউনে নিরন্নমৃত্যু হবে। এই অযাচিত মৃত্যু থামাতে অপরিকল্পিত লকডাউনের মত শাটডাউন চাপিয়ে দেয়ার চেষ্টা বন্ধ করুন। ২৫ জুন শুক্রবার বেলা ১১ টায় তোপখানা রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত ‘শাটডাউন-লকডাউনে নিরন্নতা থেকে মুক্তি প্রসঙ্গ’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। সভায় প্রেসিডিয়াম মেম্বার রাবেয়া আহমেদ চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার আলতাফ হোসেন রায়হান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, কেন্দ্রীয় সদস্য জোবায়ের মাতুব্বর, ইভানা শাহীন, মহিদুল মল্লিক প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা এসময় বলেন, সাধারণ মানুষের নূন আনতে পান্তা ফুরানোর সময় একের পর এক নাটকিয় এই লকডাউন-শাটডাউন চায় না। তারা পরিকল্পিতভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাদ্য-অর্থ ও সহায়তা চায়। আর তা দিতে ব্যর্থ হলে লকডাউনের মত শাটডাউনও কেউ মানবে না।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর