মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

নান্দাইলে গরু-ছাগলসহ চোর আটক

নান্দাইল(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ২৫ জুন, ২০২১, ৫:০৪ অপরাহ্ন

ময়মনসিংহের নান্দাইলে চুরি হওয়া গরু ও ছাগলসহ চোর আটক হয়েছে। শুক্রবার ভোর ৪টার উপজেলার চন্ডিপাশা ইউপির খামারগাওঁ গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, খামারগাওঁ গাতীপাড়া গ্রামের মনুর গোয়াল ঘর থেকে একটি বকনা গরু ও একটি ছাগল চুরি হয়ে যায়। ভোর ৪টার দিকে বিষয়টি টের পায় মনু মিয়ার পরিবারের লোকজন। মনু মিয়া বলেন, আমার ভাই আব্দুস সালামের ছেলে রায়হানকে সন্দেহ হলে তাকে সবাই চাপ দিলে একপর্যায়ে সে স্বীকার করে জানায়, সে চুরি করে পাশের বাঁশ হাটি গ্রামের বজলু মিয়ার বাড়িতে নিয়ে রেখেছে। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদকে জানালে গ্রাম পুলিশ সঙ্গে নিয়ে প্রথমে রায়হানকে পরে বজলু মিয়াকেসহ তার বাড়ি থেকে গরু ছাগল উদ্ধার করে খামারগাওঁ ইউনিয়ন পরিষদে আটকে রাখা হয়। এ বিষয়ে মেম্বার আব্দুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রায়হান ছেলেটা একটু বোকা টাইপের, সে না বুঝেই এ কাজ করেছে। আমরা বিকেল তিনটার দিকে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করব। এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর