বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

জামালপুরের সরিষাবাড়ীতে একই পরিবারের মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ৪

কামরুজ্জামান কানু, জামালপুর:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আন্তঃজেলা মাদক ব্যবসায়ী একই পরিবারের চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ২৩ জুন ভোরে পৌরসভার সাতপোয়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার চারজন হলেন – শিপন মিয়া, তার স্ত্রী ফাতেমা আক্তার শিলা, মেয়ে আখি আক্তার ও জামাতা আলমগীর হোসেন। দীর্ঘদিন ধরে তারা আন্তঃজেলা মাদক ব্যবসার সিন্ডিকেটের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জামালপুরসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার সিন্ডিকেট গড়ে তুলেন সিন্ডিকেটের সক্রিয় অন্যতম সদস্য একই পরিবারের ওই চারজন। এদের বিরুদ্ধে ১৪টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। মাদক ব্যবসায়ীর প্রধান শিপন মিয়া মাদক ব্যবসা করে দু’তলা বিলাসবহুল বাড়ি তৈরি করেছে। এ বাড়িতে ২৩ জুন ভোরে মাদক কেনাবেচা হচ্ছে এ গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ী থানার পুলিশ অভিযান চালায়। মাদক ব্যবসায়ীরা পুলিশের ডাকের তাৎক্ষণিক সাড়া না দিয়ে দেড় ঘন্টা পর দরজা খুলে দেয়। এ সময় তাদেরকে মাদকসহ গ্রেপ্তার করে পুলিশ। সরিষাবাড়ী থানার এসআই আশরাফুল ইসলাম বাদী হয়ে ওই চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ওসি  রফিকুল হক এ প্রতিবেদককে জানান, আন্তঃজেলা মাদক কারবারীর চার সদস্যকে ১০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর