মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

তাড়াশ হাসপাতালের চিকিৎসক সায়মা ইসলাম কে প্রাণনাশের হুমকী : থানায় জিডি

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের কর্মরত একজন নারী চিকিৎসক কে একদল সন্ত্রাসী প্রাণনাশের হুমকী দিয়েছে। এতে করে তিনি নিরাপত্তা চেয়ে তাড়াশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফজলে আশিক।

জিডি সূত্রে জানা যায়, তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে কর্মরত চিকিৎসক সায়মা ইসলাম ১৩ জুন, হাসপাতালে ডিউিটি শেষে বিকেল পৌনে তিনটার দিকে তার ভাড়া বাসায় যাবার সময়, পৌর সদরের মাটিয়া মসজিদের সামনে ৩/৪ জন লোক তার পথরোধ করে। তারা বিভিন্নভাবে কথা বলে ভয়ভীতি প্রদর্শন করে এবং প্রাণনাশের হুমকী দেয়। এ

দের মাঝে তিনি পৌর সদরের পূর্ব মহল্লার মৃত: ভোলা প্রামানিকের ছেলে মো: গোলাম মোস্তফা ও সোনা পাতিল গ্রামের মৃত: আলতাব হোসেনের ছেলে মো: সিদ্দিকুর রহমান ওরফে বাহাদুর কে চিনতে পারেন। ঘটনার পরপরই তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: জামাল মিয়া শোভন কে বিষয়টি তিনি লিখিত ভাবে জানান। এবং মুঠোফোনে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা: মো: আজিজ কে জানান। পরবর্তীতে ১৪ জুন রাতে তিনি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডিতে তিনি আরো উল্লেখ করেন, ২০১৯ ইং সালের ৩৯ তম বিসিএস এর মাধ্যমে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে সহকারী সার্জন হিসেবে যোগ দেন। তার স্বামী একজন সেনা কর্মকর্তা (মেজর) হওয়ায় তিনি তার কর্মস্থলে একা থাকেন।
উল্লেখ্য, ২০২০ ইং সালের ২৬ মে অভিযুক্ত মো: গোলাম মোস্তফা ও মো: সিদ্দিকুর রহমান ওরফে বাহাদুরের নেতৃত্বে, তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: জামাল মিয়া শোভন সহ পাঁচ জন কর্মচারির উপরও হামলা চালায়। ওই মামলায় তারা বর্তমানে জামিনে রয়েছেন।
তাড়াশ থানার তদন্তকারী কর্মকর্তা এসআই মো: জহুরুল ইসলাম বলেন, ঘটনার তদন্ত চলছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর