মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

উল্লাপাড়ায় নানা কর্মসূচীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আমিনুল ইসলাম, উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বুধবার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আনন্দ শোভাযাত্রা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও কেক কর্তন হয়েছে। সকাল সাড়ে দশটায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম এর নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দের অংশ গ্রহনে শহরে আনন্দ শোভাযাত্রা হয়। আনন্দ শোভাযাত্রায় উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদির রুমী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, অধ্যাপক ইদ্রিস আলী, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, মনিরুজ্জামান পান্না, হাফিজুর রহমান হাফিজ,এস এম আমিরুল ইসলাম আরজু, নজরুল ইসলাম লেবু, মীর আরিফুল ইসলাম উজ্জ্বল প্রমুখ। আনন্দ শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম। এছাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। বেলা সাড়ে এগারোটায় এইচ টি ইমাম পৌর মুক্ত মঞ্চে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হয়ে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম। এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদির রুমী। আলোচনা সভা শেষে সংসদ সদস্য তানভীর ইমাম ৭২ পাউন্ড ওজনের কেক কর্তন করেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর