মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বরিশালে আনন্দ মিছিলে বোমা হামলায় নিহত-১

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

ভোটের ফলাফল ঘোষণার পর পরই বিজয়ী ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের আনন্দ মিছিলে বোমা হামলা চালিয়েছে পরাজিত প্রার্থীর সমর্থকরা। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও চারজন গুরুত্বর আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খাঞ্জাপুর পাঙ্গাসিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র সংলগ্ন রাস্তায়। নিহত আবু বক্কর ফকির (২৫) খাঞ্জাপুর গ্রামের আনজু ফকিরের পুত্র ও বিজয়ী টিউবওয়েল মার্কার ইউপি সদস্য মোঃ গিয়াস উদ্দিন মৃধার সমর্থক। হামলাকারীরা পরাজিত মোরগ মার্কার প্রার্থী আরজ আলী সরদারের সমর্থক। বোমা হামলায় আহত খাঞ্জাপুর গ্রামের আলী হাওলাদারের পুত্র রকিব হাওলাদারকে (২২) উপজেলা ও অন্যান্যদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর