মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

ছেলেদের সাথে ভোট দিতে এসে বোমা হামলায় লাশ হলেন বাবা

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: সোমবার, ২১ জুন, ২০২১, ৪:৩৬ অপরাহ্ন

ঢাকা থেকে ছেলেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে এসে লাশ হয়েছেন মৌজে আলী মৃধা (৬৫) নামের এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা বারোটার দিকে জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড কমলাপুর ভোট কেন্দ্রে।

প্রত্যক্ষদর্শী, নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গত দুইদিন পূর্বে ঢাকা থেকে পুত্রদের সাথে পছন্দের ইউপি সদস্য প্রার্থী মোঃ ফিরোজ মৃধাকে ভোট দিতে আসেন কমলাপুর গ্রামের মৃত কাদের মৃধার পুত্র মৌজে আলী মৃধা। সোমবার দুপুর বারোটার দিকে কমলাপুর ভোট কেন্দ্র থেকে সে (মৌজে আলী) ভোট দিয়ে বের হন।

প্রত্যক্ষদর্শী কাওসার হোসেন বলেন, মোরগ মার্কার প্রার্থী ফিরোজ মৃধার প্রতিদ্বন্ধী টিউবওয়েল মার্কার প্রার্থী মন্টু হাওলাদারের পক্ষে কয়েকজনে জাল ভোট প্রদান করেন। এর প্রতিবাদ করায় দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ব্যাপক বোমা হামলার ঘটনা ঘটে। এসময় বোমার আঘাতে ঘটনাস্থলেই বৃদ্ধ মৌজে আলী মৃধা নিহত এবং প্রার্থী ফিরোজ মৃধাসহ কমপক্ষে ১০ জন গুরুত্বর আহত হয়। আহতদের শেবাচিম হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ব্যাপক ফাঁকা গুলিবর্ষণ করেছেন। বেলা দুইটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কেন্দ্রটিতে ভোটগ্রহন বন্ধ রয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারি পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর