মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

আগাম বন্যার প্রস্তুতির জন্য উল্লাপাড়ায় জনপ্রতিনিধিদের মাঝে চেক প্রদান

আমিনুল ইসলাম, উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আগাম বন্যা মোকাবেলার জন্য উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকার জিআর চেক বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উল্লাপাড়া-সলঙ্গার জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম। সোমবার উপজেলা মিলনাতন হল রুমে মেয়র ও চেয়ারম্যানদের হাতে এ সব অনুদানের চেক তুলে দেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, এ বছর বন্যা বিশেষজ্ঞগণ দেশে আগাম বন্যা ও বেশি বন্যা হওয়ার সম্ভবনার কথা জানানোর কারণে সরকারের পক্ষ থেকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় হতে দেশের নিচু এলাকার প্রতিটি ইউনিয়ন পরিষদ চেয়রম্যান ও পৌরসভার মেয়রকে বন্যা মোকাবেলার আগাম প্রস্তুতির জন্য তাদের হাতে এই চেক তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন- উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ, পৌর মেয়র এস, এম নজরুর ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোহাম্মদ নাহিদ হাসান খাঁন, উপজেলা ভাইস চেয়ারম্যন মনিরুজ্জামান পান্নাসহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর