মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিরাজগঞ্জ তাড়াশে গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণ করলেন এমপি  

মুন্না হুসাইন তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ 
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।  দুপুরে তাড়াশ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ৬৪ জন গ্রাম পুলিশকে এ সাইকেল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল করিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন স্থানীয় এমপি অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ এবং তিনি গ্রাম পুলিশের মাঝে এ বাই সাইকেল বিতরণ করেন।

এ সময় উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, ভাইস-চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হক, ইউপি চেয়ারম্যান ছাত্রলীগ নেতা বাবুল শেখ, ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এম আতিকুল ইসলাম বুলবুল, ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা প্রমূখ উপস্থিত ছিলেন।

এদিকে তাড়াশে দ্বিতীয় দফায় ভূমিহীন ও গৃহহীন ১০০ পরিবারের মাঝে ঘর বিতরণ করা হবে। এ কর্মসূচি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমপি অধ্যাপক ডা. আব্দুল আজিজ যোগদান করেন এবং সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরে বক্তব্য রাখেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর