মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষায় দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত হামাস

অনলাইন ডেস্কঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, সাম্প্রতিক গাজা যুদ্ধে পরাজিত ইহুদিবাদী সেনাদের মনোবল চাঙ্গা করার লক্ষ্যে নয়া ইসরাইল সরকার গাজা উপত্যকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে। তবে যুদ্ধবিরতির মধ্যে এ ধরনের কাপুরুষোচিত হামলা চালিয়ে দখলদার সেনাদের মনোবল চাঙ্গা করা যাবে না।
হামাসের মুখপাত্র ফৌজি বারহুম গাজায় এক বক্তব্যে এ মন্তব্য করেন।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইহুদিবাদী শত্রুরা কাপুরুষোচিত আচরণ করলে ফিলিস্তিনি জনগণের অধিকার ও তাদের পবিত্র স্থানগুলো রক্ষায় দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে হামাস। বারহুম বলেন, এটি আমাদের জাতীয়, ধর্মীয় ও নৈতিক দায়িত্ব এবং আমরা যেকোনো মূল্যে সে দায়িত্ব পালন করে ফিলিস্তিনি জাতির অধিকার প্রতিষ্ঠা ও আমাদের মাতৃভূমি পুনরুদ্ধার করব।
হামাসের মুখপাত্র বলেন, ইহুদিবাদী শত্রুদের সঙ্গে যেকোনো যুদ্ধের নিয়ম-কানুন ও পদ্ধতি প্রতিরোধ আন্দোলনগুলোই ঠিক করে দেবে। তিনি বলেন, আমরা সাম্প্রতিক গাজা যুদ্ধে ইসরাইলকে বুঝিয়ে দিয়েছি, আল-আকসা মসজিদে আগ্রাসন চালালে তাকে কঠোর জবাব দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর