মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নয় নিষিদ্ধ প্রয়োজন : মোমিন মেহেদী

নিজস্ব  প্রতিবেদকঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, সামাজিক অবক্ষয়রোধে মদসহ সকল মাদকদ্রব্য নিষিদ্ধের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নয় নিষিদ্ধ প্রয়োজন। আর তাই চাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিবর্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিশন গঠন করা হোক। ১৮ জুন শুক্রবার বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে  অনুষ্ঠিত মদসহ সকল মাদকদ্রব্য নিষিদ্ধের দাবিতে অনুষ্ঠিত সমাবেশে তিনি উপরোক্ত কথা বলেন। সমাবেশে সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার আলতাফ হোসেন রায়হান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, অভিনেত্রী শ্রুতি খান, কেন্দ্রীয় সদস্য জোবায়ের মাতুব্বর, ইভানা শাহীন, মহিদুল মল্লিক প্রমুখ বক্তব্য রাখেন।

মোমিন মেহেদী এসময় আরো বলেন, নতুন প্রজন্ম মাদকের কড়ালগ্রাসে ধ্বংস হয়ে যাচ্ছে। ছাত্র-যুব-জনতা তাদের সুন্দর ভবিষ্যৎকে মাদকের কারণে অনিশ্চিয়তার দিকে নিয়ে যাচ্ছে কেবলমাত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কিছু দুর্নীতিবাজ ব্যক্তিদের আশ্রয়ে প্রশ্রয়ে। বিশে^র ১৫ টি দেশে মদ নিষিদ্ধ থাকার তালিকায় বাংলাদেশ থাকলেও, অহরহ বেচাকেনা হচ্ছে, লাইসেন্স-এর নামে ধনিকশ্রেণিকে উশৃঙ্খল করে তুলছে প্রশাসনের একটি অংশ। এই অবস্থা থেকে উত্তরণে মদসহ সকল মাদকদ্রব্য বেচাকেনা নিষিদ্ধ করাটা সময়ের দাবি।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর