মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

বরিশালে হামলা চালিয়ে চেয়ারম্যান প্রার্থীরগাড়ি ভাংচুর

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: শুক্রবার, ১৮ জুন, ২০২১, ৬:৫৬ অপরাহ্ন

জেলার নদীবেষ্টিত মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আগামী ২১ জুনের নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে সাধারণ জনগনের দাবির মুখে স্বতন্ত্র প্রার্থী হওয়া মোকছেদ আলম মীরের গাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করা হয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার দিবাগত রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আনারস মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোকছেদ আলম মীরের অভিযোগে জানা গেছে, গাছুয়া ইউনিয়নের গলইভাঙা নামকস্থানে বসে তাকে বহন করা পাজেরো জীপ গাড়িতে অর্তকিতভাবে হামলা চালিয়ে ভাংচুর করে প্রতিদ্বন্ধী নৌকা মার্কার প্রার্থী জসিম উদ্দিনের ভাই বশির আহম্মেদসহ তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা।

তিনি আরও জানান, এরপূর্বে তার বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে প্রতিদ্বন্ধী প্রার্থীর ভাইয়ের নেতৃত্বে তার ভাড়াটিয়া লোকজনে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করায় অভিযুক্তরা নির্বাচনী মাঠ থেকে সরে যেতে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি প্রদর্শন করে আসছে। তারই ধারাবাহিকতায় এ (গাড়ি) হামলা চালানো হয়েছে বলেও তিনি (মোকছেদ) উল্লেখ করেন।

তিনি আরও বলেন, আগামী ২১ জুন ইউনিয়ন পরিষদের নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে ততোই বহিরাগত ভাড়াটিয়া সন্ত্রাসীদের উৎপাতে সাধারণ ভোটারদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এ ব্যাপারে তিনি কঠোর আইনী পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর