বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

আগৈলঝাড়ায় পুলিশী অভিযানে গাঁজাসহ চার ব্যবসায়ি গ্রেফতার

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় পুলিশী অভিযানে গাঁজাসহ চার মাদক ব্যবসায়ি গ্রেফতার। পুলিশের মামলা দায়ের।থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, উপজেলার আস্কর কালিবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে গাঁজা কেনা বেচার খবর পেয়ে বুধবার রাত সাড়ে নয়টার দিকে এসআই আলী হোসেন থানার অন্যান্য অফিসার ও সঙ্গিয় ফোর্স নিয়ে অভিযান চালায়।

অভিযানে উপজেলার চক্রিবাড়ি গ্রামের সিরাজ হাওলাদারের ছেলে ফয়সাল হাওলাদার (৩০), একই গ্রামের রুস্তুম হাওলাদারের ছেলে রাজু হাওলাদার (৩০), বারপাইকা গ্রামের ইব্রাহিম ফকিরের ছেলে শাহীন ফকির (২৫) ও গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের জামাল সরদারের ছেলে রাজু সরদারকে (২৭) গাঁজাসহ গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে এসআই মো. আলী হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন, নং-১২(১৭.৬.২১)।গ্রেফতারকৃত চার মাদক ব্যবসায়িকে বৃহস্পতিবার সকালে আদারতে প্রেরণ করেছে পুলিশ।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর