মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

ভাঙ্গুড়ায় কাজ না করেই ইজিপিপি প্রকল্পের টাকা আত্নসাতের অভিযোগ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ১৫ জুন, ২০২১, ৩:০১ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় ২০২০-২০২১ অর্থ বছরের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান প্রকল্পের (ইজিপিপি) ২য় পর্যায়ের কাজ না করে টাকা আত্নসাতের অভিযোগ উঠেছে দিলপাশার ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বর মোঃ সাকোয়াত হোসেনের বিরুদ্ধে।
অফিস স‚ত্রে জানা গেছে, ২০২০-২০২১ অর্থ বছরের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর (ইজিপিপি) প্রকল্পের আওতায় ২য় পর্যায়ে উপজেলার ৬টি ইউনিয়নে ২৬ টি প্রকল্পে মোট ৬৬ লক্ষ ৮০ হাজার টাকা বরাদ্ধ ছিল। উপজেলার দিলপাশার ইউনিয়নে ৬ টি প্রকল্পে মোট ১২ লখ ৭২ হাজার টাকা বরাদ্দ দিয়ে ১৫৯ জন শ্রমিক নিয়োগ করা হয়েছে। নিয়ম অনুযায়ি জনপ্রতিনিধি (প্রকল্প পিআইছি) প্রতিদিন ২শ’ টাকা হারে মজুরিতে শ্রমিকদের ৪০ দিন কাজ করাবেন। দিলপাশার ইউনিয়নের ১নং ওয়ার্ডের আদাবাড়ীয়া গ্রামের কাদেরের বাড়ি হইতে হযরতের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার প্রকল্পে প্রতিদিন ২৩ জন ,শ্রমিকের বরাদ্ধ ছিল ১লক্ষ ৭২ হাজার টাকা। কিন্তু এ প্রকল্পের পিআইসি ১নং ওয়ার্ডের মেম্বর মোঃ সাকোয়াদ হোসেন কোন প্রকার কাজ না করে ২৩ জন শ্রমিকের ২২ দিন মজুরি প্রায় ১লক্ষ টাকা অফিস ও ব্যাংক ম্যানেজ করে জাল সাক্ষরের মাধ্যামে উত্তলন করে আত্মসাৎ করেছেন। ইউপি সদস্য প্রভাব সালি হওয়ায় এলাকাবাসি প্রকল্পের বিষয় কিছু বলতে পারে না। এমনকি এলাকাবাসি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করতে ভয়পায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, আদাবাড়ীয়া গ্রামের কাদেরের বাড়ি হইতে হযরতের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার অফিসিয়াল কাগজ কলমে থাকলেও বাস্তবে কোন কাজ করা হয়নি। একাধিক এলাকাবাসি বলেন, শুনেছি এ রাস্তা সংস্কার করা হবে আবার অনেকে জানেনা সরকারের এ প্রকল্পের কথা।
এই প্রকল্পের পিআইসি ১নং ওয়ার্ড মেম্বর মোঃ সাকোয়াত হোসেন বলেন, পারিবারিক ঝামেলা থাকায় আমি কাজ করতে পারিনাই আর এত অল্প টাকাই কিভাবে কাজ করব। চেয়ারম্যান মাত্র ৪০হাজার টাকার কাজ করতে বলেছে। তাই আমি কোন কাজ করিনাই।

কাজ না করে টাকা তুলার বিষয় জানতে চাইলে বলেন, ২২দিনের প্রায় ১লক্ষ টাকা বিল তুলে চেয়ারম্যান আমাকে ৩০ হাজার টাকা দিয়েছে বাকি টাকা চেয়ারম্যান ও অফিস নিয়েছে। তিনি আরো বলেন বাকি ১৮ দিনের বিল তুলে আমাকে ১০ হাজার দিবে বাকি চেয়ারম্যান নিবে।

দিলপাশার ইউপি চেয়ারম্যান অশোক কুমার ঘোষ পনো বলেন, প্রকল্পের বিল পিআইসির স্বাক্ষরে তোলা হয় সুতরাং প্রকল্পের কাজ পিআইসি বুঝে দিবে। আমার বিষয়ে যা বলেছে তা সম্পুর্ণ মিথ্যা ।

এ বিষয়ে উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, ১৪ জুন রবিবার প্রকল্প দেখিছি কিছু কাজ করেছে যা সুনতুষ্টোজনক হয়নি। তিনি আরো বলেন, প্রকল্পের শ্রমিকদের অভিযোগ না থাকলেই হল।

এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান বলেন, কাজ না করে বিল নিয়ে থাকলে আইন গত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর