মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

উল্লাপাড়ায় র‌্যাব-১২ এর অভিযানে প্রতারক চক্রের ০১ জন গ্রেফতার

আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০১ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় র‌্যাব-১২ এর অভিযানে প্রতারক চক্রের ০১ জন গ্রেফতার।মোঃ সাইফুল ইসলাম খন্দকার কনষ্ট্রাকশন কোম্পানীতে নির্মাণ শ্রমিক পদে চাকুরী দেওয়ার কথা বলে উল্লাপাড়া এলাকা হতে শতাধিক পরিবারের কাছ থেকে পঞ্চাশ হাজার থেকে তদুর্ধ অর্থ গ্রহন করে। পরবর্তীতে চাকুরী দিতে ব্যর্থ হলে টাকা গুলো ফেরত না দিয়ে আত্নসাত করে । গ্রামের অসহায়-গরীব-দিন মুজুর-খেটে খাওয়া মানুষের সহয় সম্বল বিক্রির অর্থ, কষ্টার্জিত অথবা ঋণের টাকা দিয়ে একটি চাকুরীর আসায় প্রতারক চক্রের ফাঁদে পরে সর্বস্বান্ত হয়েছে পরিবার গুলো। পরবর্তীতে ভুক্তভোগীরা র‌্যাব-১২,সিরাজগঞ্জ এর কাছে প্রতারকে গ্রেফতারের আকুতি জানায়।

এর ধারাবাহিকতায় ১৪/০৬/২০২১ তারিখে রাত ১০.০৫ ঘটিকায় র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, সহকারী পুলিশ সুপার মি. জন রানা এর নেতৃত্বে স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন গঙ্গারামপুর এলাকায় অভিযান চালিয়ে এক প্রতারক কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী মোঃ সাইফুল ইসলাম (৪৫), পিতা-মৃতঃ মাহাতাব প্রাং, সাং- গঙ্গারামপুর, থানা- উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই প্রতারক দীর্ঘদিন যাবৎ জনগনের সাথে চাকুরী দেবার নামে প্রতারনা করে টাকা আত্নসাত করে আসছিল বলে জানান।গ্রেফতারকৃত আসামীকে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর