বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

বড়াইগ্রামে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত

সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মেহেদী হাসান উজ্জ্বল (৩০) নামে একজন নিহত হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার কয়েন বাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত মেহেদী পাবনার ঈশ্বরদী উপজেলার মানিকনগর গ্রামের সিদ্দিক প্রামানিকের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম জানান,বনপাড়া থেকে আমবাহী একটি পিকআপ কয়েন বাজার এলাকায় পৌঁছায়। এসময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা চাল বোঝাই একটি ট্রাকের সাথে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক মেহেদী হাসান নিহত হয়। ঘটনার পরপরই ট্রাক ফেলে তার চালক ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর