বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

নাটোরে পরিত্যক্ত অবস্থায় ৩৭৯ রাউন্ড গুলি উদ্ধার

সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

নাটোরে একটি কৃষি জমিতে ড্রেন খোঁড়ার সময় পরিত্যক্ত অবস্থায় রাইফেলের ৩৭৯টি গুলি উদ্ধার করেছে পুলিশ। গুলিগুলো উদ্ধারের পর পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

সোমবার(১৪ জুন)সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের আয়নাল হকের জমি থেকে গুলিগুলো উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান,কৃষক আয়নাল হকের জমিটি আফাজ উদ্দিন নামের এক চাষি বর্গা নিয়ে চাষাবাদ করেন।জমি থেকে পানি নিষ্কাশনের জন্য ড্রেন কাটতে শ্রমিক নেন তিনি।শ্রমিকরা ড্রেন কাটার সময় মাটি কাটলে রাইফেলের কয়েকটি পরিত্যক্ত গুলি দেখতে পান। পরে কোদাল দিয়ে মাটি খুঁড়তে থাকলে বেরিয়ে আসে আরও গুলি। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত)আব্দুল মতিন জানান,সকালে সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আয়নাল হক তার জমিতে সেচের জন্য নালা তৈরি করতে যান। এ সময় দুই তিন ফুট গভীরে থ্রি নট থ্রি রাইফেলের গুলিগুলো বেরিয়ে আসে। পরে তারা পুলিশকে জানালে পুলিশ গিয়ে গুলিগুলো উদ্ধার করে। তবে গুলিগুলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করেন ওসি।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর