মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

উল্লাপাড়ার বেহাল দশায় ফাজিলনগর সড়ক

আমিনুল ইসলাম, উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ফাজিলনগর গ্রামের কাচা সড়ক পথের বেহাল দশা হয়েছে। গ্রামটির জনগনকে বেশ দুর্ভোগে চলাচল করতে হচ্ছে।উপজেলার উধুনিয়া ইউনিয়নের ফাজিলনগর গ্রামের কাচা সড়কটির বিভিন্ন জায়গায় কাদা পানি জমে আছে। অনেক জায়গা বড় ছোটো গর্তে ভরপুর হয়ে আছে। কবরস্থানের পাশে সড়কের দীর্ঘ অংশে কাদা পানি জমে আছে। এমন দশা আরো ক’জায়গায়। সড়কের কাদা পানির মাঝেই পায়ে হেটে চলতে হচ্ছে । গ্রামবাসীরা জানায় গত কদিনের বৃষ্টিতে এমন দশা হয়েছে।

সরেজমিনে গতকাল শনিবার বিকেলে দেখা গেছে সড়কের কবরস্থানের কাছে ধান বোঝাই চারটি ভ্যান কাদা পানির মাঝেই ঠেলে নেওয়া হচ্ছে । প্রতিবেদককে মনিরুল ইসলাম, আমির হোসেন, সোবাহান মন্ডল জানান অন্য কোনো উপায় না থাকায় ধান বোঝাই ভ্যানগুলো এভাবে ঠেলে পার করতে তাদের বেশ কষ্ট হচ্ছে। গ্রামটির শুশীল মাহাতো বলেন সড়কের এমন দশায় পায়ে হেটে বেশ দুর্ভোগে তাদেরকে চলাচল করতে হচ্ছে।
উধুনিয়া ইউনিয়নের এক নং ওয়ার্ডের সদস্য চিনি ভৌমিক সড়কটির বেহাল দশা স্বীকার করে বলেন ফাজিলনগর বটতলা থেকে গ্রামমুখী সড়কটির আংশিক ইট বিছানো আছে। এর মুখ থেকে গ্রামের প্রাথমিক বিদ্যালয় অবধি সড়কের বাকী অংশ ইট বিছানো কিংবা পাকাকরণ হলে দুর্ভোগের অবসান হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর