মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিরাজগঞ্জে নানা আয়োজনে পালিত হলো মোহাম্মাদ নাসিমের ১ম মৃত্যু বার্ষিকী

কে,এম আল আমিন:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, শহীদ এম, মুনসুর আলীর সুযোগ্য সন্তান, বর্ষীয়ান নেতা প্রয়াত মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচীর মধ্য দিয়ে সিরাজগঞ্জ পালিত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আব্দুস সামাদ তালুকদার।

তিনি বলেন, মোহাম্মদ নাসিম স্মরণে উনার প্রথম মৃত্যুবার্ষিকীতে আজ রোববার (১৩ জুন) সকালে সিরাজগঞ্জ জেলা দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, মোহাম্মদ নাসিমের প্রতিকৃতিতে মাল্যদান, সকাল ১০টায় কোরআন খানি ও বিকাল ৪টার শহীদ এম, মুনসুর আলী অডিটেরিয়ামে দোয়া মাহফিল ও স্মরণ সভার আয়োজন করা হয়। এ সময় দলীয় নেতাকর্মীরা ছাড়াও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। এ ছাড়াও উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগ ,সলঙ্গা থানা আওয়ামী লীগ এবং তাড়াশ উপজেলা আওয়ামী লীগ পৃথক পৃথক ভাবে প্রয়াত নেতার ১ম মৃত্যু বার্ষিকী পালন করেন।

উল্লেখ্য, গত ১৩ জুন /২০ করোনা আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিরাজগঞ্জ তথা উত্তরবঙ্গের কৃতি সন্তান, বর্ষীয়ান নেতা ও সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর