বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

আগৈলঝাড়ায় পুলিশ সদস্যর অসুস্থতার সুযোগে গাছ কেটে নেয়ার অভিযোগ

আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তির সুযোগে পুলিশের এক সাবেক সদস্যর বাড়ির গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের সাবেক পুলিশ সদস্য মোফাজ্জেল হোসেন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় ও তার পরিবারের অন্যান্য লোকজন বাড়ি না থাকার সুযোগে প্রতিপক্ষ একই বাড়ির মৌজে আলী ঘরামীর ছেলে সহিদ ঘরামী তার লোকজন শনিবার বাড়ির সীমানায় একটি রেন্ট্রি গাছ কেটে ফেলেছে। গাছ কাটার সময়ে মোফাজ্জেল হোসেনের রান্না ঘরের উপর পরে তা সম্পূর্ন ভেঙ্গে যায়।

মোফাজ্জেল হোসেন জানান, বাড়ির সীমনা নির্ধারণের জন্য স্থানীয় গন্যমান্যদের উপস্থিতিতে একাধিকবার আমিন দিয়ে মেপে সমাধানের চেষ্টা করা হয়েছে। প্রতিপক্ষের লোকজন গায়ের জোর দেখিয়ে তারা কোন সিদ্ধান্ত মেনে নেয়নি।
এ ব্যাপারে অভিযুক্ত সহিদ ঘরামী বাড়ির সীমানার গাছ তার দাবি করে কেটে নিেেয়ছেন বলে জানান।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর