মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

আটঘরিয়ায় পুলিশের এসআই পরিচয়ে মুরগী ব্যবসায়ীর ৩০ হাজার টাকা ছিনতাই

মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১২ জুন, ২০২১, ৪:৫৮ অপরাহ্ন

পাবনার আটঘরিয়া উপজেলার আইন শূক্সখলা পরিস্থিতি চরম অবনতি। পুলিশের এসআই পরিচয় দিয়ে আব্দুর রাজ্জাক নাম এক মুরগী ব্যবসায়ীর ৩০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার ১১ জুন সন্ধায় দিকে কড়ইতলা নামক স্থানে। এঘটনায় ব্যবসায়েিদর মধ্যে চরমআতংক বিরাজ করছে।

একদন্ত বাজারের মুরগী ব্যবসায়ী আব্দুল রহমান জানান, আমি একদন্ত বাজার থেকে করিমন যোগে চাটমোহরের উদ্দেশ্যে রওনা হই। আটঘরিয়ার জালালের ঢালে পৌছালে দুইজন মোটর সাইকেল নিয়ে আমার গাড়ীর গতিরোধ করে সামনে দাঁড়ায় এবং বলেন আমরা পুলিশের এসআই পরিচায় দিয়ে গাড়ীটি চেকআপ করতে হবে। তখন পরিস্থিতি দেখে লোকজন জড়ো হলে আমাকে ছেড়ে দেয়। তার পর আটঘরিয়া বাজার ছেড়ে কড়ইতলা নামক স্থানে পৌছালে আবার তারা সামনে দাঁড়ায়।

তখন চাকু ধরে আমার কাছে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। মুরগী ব্যবসায়ী আব্দুর রাজ্জাক আরও বলেন, পুলিশের এসআই পরিচয়ে দুইজনের মধ্যে একজনের চেহারা কালো এবং কালো মোটরসাইকেল নিয়ে, অপর জনের চেহারা ফর্সা ¯^াস্থ্য ভালো গোলাগাল চেহারা। তাদেরকে দেখলে চিনতে পারবেন বলে ধারনা করছেন তিনি। এবিষয়ে আটঘরিয়া থানা পুলিশকে অবগত করা হয়েছে।

আটঘরিয়া থানার ওসি হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সিসি ক্যামেরায় ফুটেজ দেখে ছিনতাইকারীকে সনাক্ত করার চেষ্টা করছি। তবে ফুটেজ ভাল বুঝা যাচ্ছে না। তারপরও আপ্রান চেষ্টা করছি।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর