বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

ভাঙ্গুড়ায় ট্রাকচাপায় যুবক নিহত

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় ট্রাকের চাপায় এক ব্যবসায়ি নিহত হয়েছে। শুক্রবার সকাল ১১ টার দিকে বাঘাবাড়ি-টেবুনিয়া মহাসড়কের ভাঙ্গুড়া উপজেলার দিয়ার পাড়া মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ি চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রামের আনোয়ার হোসেনের ছেলে সুমন আলী (১৮) ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভাঙ্গুড়া হাটে সরিষা বিক্রয় করে ইঞ্জিন চালিত (করিমন) গাড়িতে বাড়ি ফিরছিলেন। পথেমধ্যে মন্ডোতুষ ইউনিয়নের দিয়ারপাড়া মসজিদের সামনে পৌঁছালে পাবনা গামী একটি ড্রাম ট্রাক ইঞ্জিন চালিত (করিমন) গাড়িকে ধাক্কা দেয়। এতে ব্যবসায়ি ছিটকে পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। করিমন চালক বেচে যায়এসময় ট্রাক চালক পালিয়ে যায়। সংবাদ পেয়ে তাৎক্ষণিক ভাঙ্গুড়া থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেন একটি টিম নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে এবং দুটি ড্রাম ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা স্বীকার করে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ আনোয়ার হোসেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর