সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরিশালে অদ্ভুত মুখের শিশুর জন্ম

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

অদ্ভুত মুখের এক শিশুর জন্ম হয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে। শিশুটির নাক ও চোখ নেই। মুখের আকারও বিকৃত। মাথার ওপর বড় আকারের একটি টিউমারের মতো রয়েছে।

অস্বাভাবিক সন্তান হওয়ায় প্রথমে তাকে নিতে অপারগতা প্রকাশ করেন নবজাতক শিশুর অভিভাবকরা। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ বুঝিয়ে নবজাতককে নিতে রাজি করিয়েছেন অভিভাবকদের। তবে আপাতত তাকে নবজাতক ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসকরা। শিশুটির মা হাসপাতালের লেবার ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার সকালে হাসপাতালের চিকিৎসক ডাঃ সজল পান্ডে জানান, বৃহস্পতিবার ভোররাতে অস্ত্রোপাচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়েছে। শিশুটি ভোলা জেলার কলাকোপা গ্রামের রিকশাচালক মোঃ জাফর এবং তার স্ত্রী মুন্নী বেগমের সন্তান। তাদের সংসারে ছয় বছর বয়সের আরও একটি পুত্র সন্তান রয়েছে।

ওই চিকিৎসক আরও জানান, বিকৃত মুখের শিশুটি যখন জন্ম নেয়, তখন তারাও আতঙ্কিত হয়ে পরেন। নিজেদের সামলে অস্ত্রোপাচার সম্পন্ন করেন। শিশুটিকে তার অভিভাবকদের কাছে দেয়া হলে তারা তাৎ¶ণিকভাবে তাকে গ্রহণে অস্বীকৃতি জানান। পরে বুঝিয়ে শিশুটিকে অভিভাবকদের কাছে দেয়া হয়। বর্তমানে শিশুটিকে হাসপাতালের নবজাতক ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর