মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

ছাগল খেলো বেগুন গাছ হামলার শিকার হলো সাংবাদিক পরিবার

সুজন কুমার, স্টাফ রির্পোটারঃ
আপডেট সময়: শুক্রবার, ১১ জুন, ২০২১, ৯:৪৭ অপরাহ্ন

পাবনা জেলার চাটমোহর উপজেলার জবেরপুর গ্রামে ছাগলের বেগুন গাছ খাওয়াকে কেন্দ্র করে পরিবারের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ করেছেন সাংবাদিক মোঃ শাহ-আলম।

অভিযোগসূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মোঃ শাহ-আলম এর বাড়ির পাশে লাগানো বেগুন গাছ খেয়ে ফেলে একই গ্রামের মৃত রমজান ব্যাপারীর ছেলে মোঃ ইব্রাহীম হোসেন (৪৫) এর ছাগল। ছাগলে গাছ খেয়েছে বিষয়টি ইব্রাহীম এর পরিবারকে জানাতে গেলে শাহ-আলমের মা ও স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ইব্রাহীমের পরিবারের সদস্য। এতেও শান্ত না হয়ে একই দিন সন্ধ্যা ৭ টার দিকে মোঃ ইব্রাহীম হোসেন স্ত্রী অঞ্জুয়ারা খাতুন (৪০),ছেলে জাহাঙ্গীর আলম (২৮),ছেলের স্ত্রী মোনা খাতুন (২৫) কে নিয়ে মিলিতভাবে শাহ-আলম এর বসত বাড়ীর সামনে থাকা আমির স্টোর ও সাগর ফার্মেসী নামক দোকানে ভাঙ্গচুর চালিয়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে। এ সময় প্রতিবাদ করতে গেলে শাহ-আলম এর বৃদ্ধ মা এবং স্ত্রীকে এলোপাতাড়ি মারধর করে জখম করে এবং প্রাণ নাশের হুমকি দেয়।

এ বিষয়ে মোঃ শাহ-আলম বলেন,আমি একজন সাংবাদিক। বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির পাবনা জেলা কমিটির সহ-সভাপতি এবং জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার স্টাফ রিপোর্টার হিসাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছি। আমার পরিবারের সাথে এমন সন্ত্রাসী হামলা চালাতে পারলে এদের থেকে নিরাপদ কেউ নেই। আমি আশা করবো প্রশাসন এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবেন।

এ বিষয়ে চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর