বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

গৌরনদীতে ইউপি সদস্যের বিরুদ্ধে স্বাক্ষর জাঁল করে প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

এক ইউপি সদস্যের বিরুদ্ধে কাবিখা প্রকল্পের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের স্বাক্ষর জাঁল করে প্রকল্পের ৭৫ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের নরসিংহলপট্টি গ্রামের।

লিখিত অভিযোগে জানা গেছে, চলতি অর্থবছরে স্থানীয় সংসদ সদস্যের কোঠায় গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের নরসিংহলপট্টি গ্রামে কাবিখা প্রকল্পের মাধ্যমে তিন লাখ টাকা ব্যয়ে প্রকল্পের সভাপতি হিসেবে একটি রাস্তা উন্নয়নের কাজ করে আসছিলেন চাঁদশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মেজবাউদ্দিন। এরইমধ্যে প্রকল্পের কাজ সমাপ্তির পথে হওয়ায় প্রথম কিস্তির টাকা উত্তোলন করেছেন তিনি (মেজবাউদ্দিন)। পরবর্তীতে দ্বিতীয় কিস্তির টাকা উত্তোলন করতে গিয়ে জানতে পারেন তার (মেজবা উদ্দিন) স্বাক্ষর জাঁলিয়াতি করে দ্বিতীয় কিস্তির ৭৫ হাজার টাকা উত্তোলণ করে আত্মসাৎ করেছেন চাঁদশী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্যে মোঃ রাসেল সরদার।

 

শুক্রবার সকালে চাঁদশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মেজবাউদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে লিখিতভাবে জানানো হয়েছে। স্বাক্ষর জাঁলিয়াতি করে প্রকল্পের অর্থ আত্মসাৎ করায় ইউপি সদস্যে রাসেলের শাস্তি দাবী করেন তিনি। লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, এ বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তবে স্বাক্ষর জাঁলিয়াতি করে অর্থ আত্মসাতের বিষয়টি অস্বীকার করেছেন ইউপি সদস্য রাসেল সরদার।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর