মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

উল্লাপাড়ায় ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে এমপি তানভীর ইমামের চেক বিতরণ

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা পরিষদ হলরুমে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে মাননীয় জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক প্রদান করেন। সলপ ইউনিয়ন পরিষদের প্রাপ্ত অনুদানের চেক গ্রহণ করেন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান।

চেয়ারম্যান শওকাত ওসমান জানান, ইউনিয়নের বিভিন্ন ধর্মীয় ও সেবামুলক প্রতিষ্ঠানের কার্যক্রম সুস্থ্যভাবে পরিচালনার জন্য আর্থিক সহযোগীতার চেক ও প্রতিষ্ঠানকে আলোকিত করার জন্য এলইডি বাল্প বিতরণ করেন এমপি তানভীর ইমাম। উপজেলা নির্বাহী কর্মকতা দেওয়ান মওদুদ আহমেদ এর সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতাসহ উল্লাপাড়া ১৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তাদের প্রতিনিধিগন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর