মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

কে,এম আল আমিন:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন মোটর সাইকেল আরোহী ও ট্রাক চালকের মৃত্যু হয়েছে।ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার ধোপাকান্দি মমতাজ ফিলিং স্টেশনের সামনে আজ সোমবার ( ৭ জুন) সকাল ১১ টায় অজ্ঞাত নামা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রওশনা নামে এক নারী মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে । নিহত রওশনা সিরাজগঞ্জ সদর উপজেলার বিলগজারিয়া গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উল্লেখিত স্থানে অজ্ঞাতনামা ট্রাক একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ছিটকে পড়ে অপর একটি গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে রোববার রাত সাড়ে ১১ টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ী নামক স্থানে ২ টি ট্রাকের সংঘর্ষে নাজমুল নামের এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে।

নিহত চালক নাজমুল লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার নেকসাস সুন্দর গ্রামের শফিকুলের ছেলে। জানা গেছে, মুলিবাড়ী এলাকায় উত্তরবঙ্গগামী পণ্যবাহী একটি ট্রাকের সাথে আরেকটি ট্রাকের ধাক্কায় এ ঘটনা ঘটে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর