শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

গুরুদাসপুরের হাটবাজারে “নো মাস্ক নো সার্ভিস” মাস্ক বিতরণের পরই ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়

আখলাকুজ্জামান,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রথম থেকেই মাঠে রয়েছে নাটোরের গুরুদাসপুর উপজেলা প্রশাসন। উপজেলার বৃহৎ চাঁচকৈড় বাজারে সোমবার বেলা ১২টার দিকে জনসচেতনামূলক প্রচারণা চালিয়ে বাজারের ক্রেতা-বিক্রেতাদের মাঝে উন্নতমানের মাস্ক বিতরণ করেন ইউএনও মো. তমাল হোসেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন বলেন, করোনা সংক্রমন থেকে রক্ষা পেতে সরকার যে বিধিনিষেধ আরোপ করেছে, জনসাধারনকে অবশ্যই সেই নির্দেশনা মেনে চলতে হবে। সকলকে মাস্ক পরিধান করে ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলার অনুরোধ জানান তিনি।
এরপর দুপুর ১টার দিকে ইউএনওর নির্দেশে চাঁচকৈড় বাজারের বিভিন্ন দোকানে “নো মাস্ক নো সার্ভিস” বাস্তবায়নে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল। এসময় স্বাস্থ্যবিধি না মেনে চলায় ও মাস্ক না পড়ার কারণে ভ্রাম্যমান আদালতে ৯টি মামলা হলে মোট ১ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। মাস্ক বিতরণ ও প্রচার অভিযানে গুরুদাসপুর থানা পুলিশ এবং স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর