মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জমি দখল নিয়ে বিরোধ, বেড়া নির্মাণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর

রুহিয়ায় জমি বিরোধে মুক্তিযোদ্ধা ও তার ছেলের উপর হামলা

ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৫ জুন, ২০২১, ১০:৩৪ অপরাহ্ন

ঠাকুরগাঁও সদর উপজেলার কশালগাঁও গ্রামে জমির সীমানায় খুটি স্থাপন করতে গিয়ে অসহায় মুক্তিযোদ্ধা সৈয়দ আলি ও তার প্রতিবন্ধি ছেলের উপর হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন।শনিবার সকাল ১১ টায় এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে,সদর উপজেলার কশালগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী ও তার স্ত্রী রাবেয়া বেগম ওই গ্রামের ৯৮৮ নং খতিয়ানভুক্ত ৭১৫২ নং দাগের ১০ শতক জমির মধ্যে ৫.৩০ শতক জমির মালিক ।বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী মোহাম্মদ আলী টিসি সহ কয়েক ভাইকে নিয়ে ওই জমিতে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিল।পরবর্তীতে মোহাম্মদ আলি টিসি ও তার অন্যান্য ভাইরা  ওই মুক্তিযোদ্ধার সম্পত্তি দখলের চেষ্টা চালায়।শুধু তাই নয় ,জবরদখলকারী মোহাম্মদ আলী গং বিভিন্ন সময়ে মুক্তিযোদ্ধা সৈয়দ আলীর বাড়িতে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়।প্রতিবাদ করায় তারা ওই মুক্তিযোদ্ধাকে হত্যার চেষ্টা চালায় এবং “৭১ সালে মরনি, এবার তোমাকে শহীদ করে দেব বলে হুমকি দেয়।এদিকে শুক্রবার মুক্তিযোদ্ধা  সৈয়দ আলীর গ্রামের বাড়ি জয়পুরহাট হতে তার আত্বীয় স্বজন এসে জমির সীমানা মেপে বের করে দেয়।শনিবার সকালে মুক্তিযোদ্ধা সৈয়দ আলী তার জমির সীমানায় পিলার বা খুটি স্থাপন করতে গেলে প্রতিপক্ষ মোহাম্মদ আলী তার ছেলে ডেনি এবং বোন ডলি সহ পরিবারের অন্যান্যরা লাঠিসোটা নিয়ে ওই মুক্তিযোদ্ধার উপর হামলা চালায় এবংএলোপাথারী মারপিট করে।তিনি মাটিতে পড়ে গেলে হামলা কারীরা তাকে পা দিয়ে মাড়িয়ে জখম করে। ওই সময় তার প্রতিবন্ধি ছেলে শামীম হোসেন তার বাবাকে রক্ষার জন্য এগিয়ে গেলে হামলাকারীরা তার উপরও হামলা চালায় এবং বেধরক মারপিট করে।এক পর্যায়ে টিসি ধারালো রামদা দিয়ে তাকেও কোপ মারে।এতে তার বুকে জখম হয়।গুরুতর অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।বর্তমানে পিতাপুত্র হাসপাতালের শয্যায় কাতরাচ্ছে।

এ ব্যাপারে রুহিয়া ইউনিয়ন চেয়ারম্যান মনিরুল হক বাবু জানান,মুক্তিযোদ্ধা সৈয়দ আলীর ছেলে প্রতিবন্ধি হওয়ায় তারই ভাই মোহাম্মদ আলি টিসি কতক জমি দখল করে বাড়িঘর নির্মান করে বসবাস করে আসছে।এ নিয়ে কয়েকবার শালিস বৈঠক অনুষ্ঠিত হয়।কিন্তু টিসি কাউকে না মানায় শালিসে বিষয়টি নিস্পত্তি করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে রুহিয়া থানার ওসি চিত্তরন্জন রায় জানান,মুক্তিযোদ্ধা সৈয়দ আলীর বসতভিটা নিয়ে একটি দরখাস্ত আমাদের কাছে আছে এবং বিষয়টি স্থানীযভাবে আপোষ নিস্পত্তির অপেক্ষায় রয়েছে।তাদের ইপর হামলার ঘটনা ঘটলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর