মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত

কে,এম আল আমিন:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

পাবনা- নগরবাড়ি মহাসড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়ার জুংলীপুর কবরস্থানের পাশে ইজিবাইকের সাথে ধাক্কায় রফিকুল ইসলাম (৩২) নামের এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, আজ শুক্রবার ( ৪ জুন) সকাল ১১ টার দিকে।

নিহত রফিকুল উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের নলসোন্দা গ্রামের রওশন আলীর ছেলে ও বাংলাদেশ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার অপারেটর।

প্রত্যক্ষদর্শীরা জানান, রফিকুল মোটর সাইকেল নিয়ে বালসাবাড়ি বাজারের দিকে যাচ্ছিলেন। ঘটনার সময় একটি ইজিবাইকের সাথে ধাক্বা লেগে ছিটকে পড়ে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে তাকে কাওয়াক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর