বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

আগৈলঝাড়ায় গৃহবধু ধর্ষণ মামলায় ধর্ষক গ্রেফতার

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় গৃহবধু ধর্ষণ মামলায় অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষা ও জবানবন্দি প্রদানের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

থানার ওসি মো. গোলাম ছরোয়ার এজাহারের বরাত দিয়ে জানান, উপজেলার রত্নপুর ইউনিয়নের বেলুহার গ্রামের আ. মজিদ ভ‚ইয়ার ছেলে মো. নাজমুল হোসেন ভ‚ইয়া (২১) পাশ্ববর্তি বাড়ির এক গৃহবধুকে (২১) গত বুধবার গভীর রাতে ঘরে ঢুকে জোর পূর্বক ধর্ষণ করে। ওই গৃহবধু তার স্বামীর সাথে বনিবনা না হওয়ায় এবং স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা চলমান থাকায় নিজের বাবার বাড়িতে প্রায় এক বছর যাবত বসবাস করে আসছিলেন। গত এক বছর যাবত নাজমুল বিয়ের প্রলোভনে ওই গৃহবধুকে ধর্ষণ করে আসছিলো। সর্বশেষ ধর্ষণের পরে ওই গৃহবধু তাকে বিয়ের প্রস্তাব দিলে নাজমুল তাতে অস্বীকৃতি জানালে ধর্ষিতা বাদী হয়ে নাজমুলকে একমাত্র আসামী করে বৃহস্পতিবার বিকেলে অভিযোগ দায়ের করেন।

অভিযোগ দায়েরের পরে বৃহস্পতিবার সন্ধ্যার পরে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ধর্ষক নাজমুলকে আটক করে শুক্রবার সকালে অভিযোগটি থানায় মামলা হিসেবে রেকর্ড করা হয়, নং-৩(৪.৬.২১)। ওই মামলায় এসআই আব্দুর রহমান নাজমুলকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করেছে। একই দিন ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ও জবানবন্দি প্রদানের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর