বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

লঞ্চের কেবিনে যুবতীকে ধর্ষণের ঘটনায় মামলা

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

জেলার মেহেন্দিগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চের কেবিনে এক যুবতীকে (২০) একাধিকবার ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। নির্যাতনের শিকার ওই যুবতী বাদি হয়ে হিজলা থানায় মামলাটি দায়ের করেছেন।

আদালতে জবানবন্দি ও মেডিক্যাল পরীক্ষার জন্য ওই যুবতীকে বৃহস্পতিবার সকালে হিজলা থেকে বরিশালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার। মামলায় মেহেন্দিগঞ্জ উপজেলার বিদ্যানন্দনপুর ইউনিয়নের মাধবরায় গ্রামের খলিল হাওলাদারের পুত্র মাইদুল ইসলামকে (৩০) আসামি করা হয়েছে। মাইদুল ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়ি চালক। অন্যদিকে নির্যাতিতা ওই যুবতীর বাড়িও একই এলাকায়। যুবতীর বাবা-মা নেই। তিনি ঢাকায় একটি বাসায় গৃহকর্মীর কাজ করেন।

মামলার এজহারে জানা গেছে, ওই যুবতী ঢাকার উদ্দেশ্যে গত ২৯ মে সন্ধ্যায় মেহেন্দিগঞ্জের ভাষানচর থেকে এমভি রাজহংস-১০ নামে লঞ্চে উঠেন। তিনি ওই লঞ্চের দ্বিতীয় তলার ডেকের যাত্রী ছিলেন। অন্যদিকে একই লঞ্চের কেবিনে করে ঢাকা যাচ্ছিলেন মাইদুল ইসলাম। লঞ্চ ছেড়ে দেওয়ার কিছুক্ষন পর সাইদুল ইসলাম পূর্ব পরিচিত হওয়ায় ওই যুবতীকে কৌশলে তার কেবিনে নিয়ে যায়। পরবর্তীতে বিভিন্ন প্রলোভন দেখিয়ে জোরপূর্বক রাতভর যুবতীকে ধর্ষণ করেন মাইদুল। যুবতী সকালে ঘুম থেকে উঠে দেখেন ঢাকার সদরঘাটে লঞ্চ পৌঁছে গেছে। তবে মাইদুল কেবিনে নেই। মাইদুলকে অনেক খোঁজাখুজির পর না পেয়ে যুবতী লঞ্চ থেকে নেমে মাইদুলের ঢাকার কর্মস্থলে গিয়ে জানতে পারেন সেখানেও মাইদুল নেই।

পরবর্তীতে মাইদুলের সন্ধান না পেয়ে যুবতী গ্রামে ফিরে মাইদুলের বাবাকে বিষয়টি জানালে সে উল্টো ক্ষিপ্ত হন। উপায়অন্তুর না পেয়ে নির্যাতিতা যুবতী বাদি হয়ে বুধবার দিবাগত রাতে হিজলা থানায় মামলা দায়ের করেন। হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার জানান, মাইদুল ইসলামকে গ্রেফতার করতে পুলিশ অভিযান শুরু করেছেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর