বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

বড়াইগ্রামে অন্তঃসত্ত্বা গৃহবধুকে গলাকেটে হত্যা

সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

নাটোরের বড়াইগ্রামে শাহানুর বেগম (৩৪) নামের নয় মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুকে গলা ও হাতে রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার ভবানীপুরে নিজ বাড়ির শয়ন কক্ষে তাকে হত্যা করা হয়েছে। শাহানুর বেগম ওই এলাকার রাশিদুল ইসলামের স্ত্রী। বৃহস্পতিবার সকালে পুলিশ, সিআইডি ও পিবিআই টিম ঘটনাস্থল পরিদর্শন শেষে রহস্য উদঘাটনে অনুসন্ধানে মাঠে নেমেছে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, গত রাতে উপজেলার ভবানীপুর গ্রামের ঐতিহ্যবাহী গ্রামীণ সাংস্কৃতিক মাদারের গান চলছিল। নিহতের দুই সন্তান শাশুড়িসহ পরিবারের সকলেই গানের অনুষ্ঠানে থাকায় এক বছরের শিশু সন্তান নিয়ে ফাঁকা বাড়ীর নিজ ঘরেই ঘুমিয়ে ছিলেন শাহানুুর। অনুষ্ঠান শেষে বাড়িতে ফিরে নিহতের শিশুকন্যা তার মায়ের রক্তাক্ত লাশ দেখে চিৎকার করে ওঠে। পরিবারের অন্য সদস্য সহ এলাকাবাসী এগিয়ে এসে শাহানুরের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। নিহতের স্বামী রাশেদ কাজের সন্ধানে এলাকার বাইরে ছিলেন। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম, বড়াইগ্রাম থানার পরিদর্শক (ওসি) আনোয়ারুল ইসলাম, ওয়ালিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফারুখ হোসেন তালাশসহ পুলিশের অন্য কর্মকর্তারা। পরে বৃহস্পতিবার সকালে সি.আই.ডি ও ও পিবিআই টিম এসে প্রথমিক আলামত সংগ্রহ করে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না প্রতিবেদনের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহতে ভাই নূর ইসলাম জানান, বর্তমানে তার বোন নয় মাসের অন্তঃসত্ত্বা। এছাড়াও তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। খবর পেয়ে তিনি বোনের বাড়িতে এসে বোনের শয়নঘরে মৃতদেহ দেখতে পেয়েছেন। তার দুই হাতের রগ কাটা ও গলায় কাটা জখম রয়েছে। তিনি এব্যাপারে বোনের স্বামীকে সন্দেহ করছেন বলে জানান।

বড়াইগ্রাম থানার পরিদর্শক (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ, সিআইডি ও পিবিআই টিম রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর