বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

বাড়িতে ঢুকে গৃহবধূকে এসিড নিক্ষেপ ও লুটপাট, গ্রেপ্তার ১

মো:আখলাকুজ্জামান,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

নাটোরের গুরুদাসপুর বাজার সংলগ্ন শফিকুল ইসলামের বাড়িতে বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে হামলা চালিয়ে তার স্ত্রী পান্নাকে (৩২) বেধড়ক মারপিট করে এসিডে ঝলছে দিয়েছে সন্ত্রাসীরা। আহত গৃহবধুর দুই হাতসহ শরীরের বিভিন্নস্থান এসিডে পুড়ে গেছে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় কাতরাচ্ছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আহত গৃহবধু পান্না বলেন, নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর না দেওয়ায় আমাকে মারপিট করে শরীরে এসিড নিক্ষেপ করে মিলন ও তার সন্ত্রাসী বাহিনী। শুধু তাই নয়, বাড়িঘর ভাংচুর করে নগদ টাকা ও ৫ ভরি গহনা লুট করে নিয়ে গেছে মিলন বাহিনী। মিলন (৩৫) পৌর সদরের চাঁচকৈড় বাজারপাড়ার কাঠ ব্যবসায়ী আব্দুস সামাদের ছেলে। পাশের বাড়ির মনিরা খাতুন বলেন, বাড়ির পূর্ব দিক থেকে প্রাচীর টপকে এসে মুহুর্তের মধ্যে সন্ত্রাসীরা হামলা চালায়। এসময় শফিকুলের ছেলে সিজান (১০) ও মেয়ে জুম্মা (২) আমার বাসার উঠানে খেলাধুলা করছিল।

আহত পান্নার স্বামী শফিকুল ইসলাম নাটোর প্রাণ কম্পানীতে চাকরি করেন। তিনি মুঠোফোনে বলেন, সম্প্রতি আমার স্ত্রীর মাধ্যমে স্থানীয় এনজিও জাগরনী চক্র থেকে ৯৯ হাজার টাকা লোন উত্তোলন করি। সে সময় মিলন তাকে সহযোগিতা করেন। এরপর থেকে মিলন বিভিন্নভাবে আমাদের কাছ থেকে টাকা পাবে বলে মিথ্যা প্রচার চালায়। তাকে টাকা না দেওয়ায় আমাদের ওপর নানাভাবে ব্লাকমেইলিং করে আসছিলেন।

এ ব্যাপারে গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক বলেন, মিলনের বড়ভাই এমদাদুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। মিলন ও তার সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর