মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

দরিদ্রকে নিঃশ্ব করার বাজেট প্রত্যাখান নতুনধারার

নিজস্ব  প্রতিবেদকঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

করোনা পরিস্থিতিতে নতুন করে হওয়া প্রায় আড়াই কোটি দরিদ্রকে নিঃশ্ব করার বাজেট এটি। আর এই অভিযোগে প্রত্যাখান করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী সহ অন্যান্য নেতৃবৃন্দ। নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার রবিউল আহসান খান, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নাহিদ হাসান চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সকাল আহমেদ যৌথ বিবৃতিতে উল্লেখ করেছেন, নিরন্ন মানুষকে কষ্টের মধ্য দিয়ে জীবন যাপনেও বাঁধাগ্রস্থ করবে বাংলাদেশে সূবর্ণ জয়ন্তীর এই বাজেট। যেখানে নিরন্ন মানুষের উত্তরণচিন্তা নেই, নেই ভাসমান-প্রান্তিক-নদীভাঙ্গণ কবলিত মানুষের বেঁচে থাকার কোন নির্দেশনা; সেই বাজেট দিয়ে কি করবে বাংলাদেশের সাধারণ মানুষ? প্রশ্নবিদ্ধ এই বাজেটকে কৃষক-শ্রমিক-শিক্ষা-স্বাস্থ্য-নারী-শিশু ও যুববিমূখ বাজেট বলেই প্রতিয়মান দেখছে ছাত্র-যুব-জনতা। তারা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-মওলানা ভাসানীর দেশে সত্যিকারের সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়ে চোরডাকাত-লুটেরাবান্ধব বাজেটের পরিবর্তে কৃষক-শ্রমিক-শিক্ষা-স্বাস্থ্য-নারী-শিশু ও যুববান্ধব বাজেট চায়। যেখানে নির্দেশনা-পরিকল্পনা ও বাস্তবায়নের রূপরেখা থাকবে বাংলাদেশকে কষ্টের হাত থেকে মুক্তি দেয়ার।

বিবৃতিতে আরো বলা হয়, এই বাজেট সংশোধন করে কৃষকদের জন্য কমপক্ষে ২২%, শিক্ষার জন্য ২০%, স্বাস্থ্যর জন্য ২০% দেয়ার পাশাপাশি শিশু-কিশোর-যুব-নারী ও তৃতীয় লিঙ্গের মানুষদের  কারিগরি প্রশিক্ষণ নির্ভর আগামী গড়ার জন্য পরিকল্পিত পদক্ষেপের বিষয়ে আর্থিক বাজেটে উল্লেখ করা না হলে সারাদেশে অর্থমন্ত্রীর বিলাসী বাজেট-লুটপাটের বাজেট বয়কটপূর্বক গতবছরের মত লাল কার্ড প্রদর্শন কর্মসূচী অনুষ্ঠিত হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর