বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

গুরুদাসপুরে পুকুরে ডুবে জমজ শিশুর মৃত্যু

মো:আখলাকুজ্জামান,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

নাটোরের গুরুদাসপুরে পুকুরের পানিতে ডুবে জান্নাতি (৬) ও ফেরদৌসী (৬) নামের দুই জমজ বোনের মৃত্যু হয়েছে। উপজেলার বিয়াঘাট ইউনিয়নের দস্তনানগর গ্রামে বৃহস্পতিবার দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

জানা যায়, রাজিকুল ইসলামের ওই দুই জমজ মেয়ে বাড়ির পাশেই খেলা করছিলো। দুপুরের দিকে তাদের দেখতে না পেয়ে খুঁজাখুঁজি করতে থাকে পরিবারের লোকজন। খোঁজাখুঁজির এক পর্যায়ে দুপুর ১টার দিকে বাড়ির পাশের পুকুরে দুইবোনকে ভাসতে দেখা যায়। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

জমজ শিশু দুটির মর্মান্তিক মৃত্যুতে পরিবার, আত্মীয় স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রভাষক মোজাম্মেল হক।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর