বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

আবারো পেঁয়াজ আতঙ্কে গুরুদাসপুরের মানুষরা

মো:আখলাকুজ্জামান,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

গতবারের মতো এবারও নাটোরের গুরুদাসপুরে চাল, তেল, ডালসহ পেঁয়াজ আতঙ্কের আভাস পাওয়া যাচ্ছে। হু হু করে বেড়ে চলেছে ঝাঁঝালো এ পণ্যের দাম। উপজেলার চাঁচকৈড়, নাজিরপুর, খুবজীপুর, কাছিকাটাসহ বিভিন্ন হাটে ঘুরে দেখা গেছে, কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেশি বিক্রি হচ্ছে পেঁয়াজ।

চাঁচকৈড় বাজারের খুচরা ব্যবসায়ী উজ্জল শেখ ও রিপন আলী বলেন, গত শুক্রবার ১ হাজার ৬০০ টাকা মণ, সোমবার ১ হাজার ৭০০ এবং বুধবারে ২ হাজার টাকা পর্যন্ত পাইকারীভাবে পেঁয়াজ বিক্রি হয়েছে। খাতুনগঞ্জে কেজিতে ১৮ টাকা বাড়লেও এখানে ১২ থেকে ১৫ টাকা বেড়েছে।
খুচরা পেঁয়াজ ব্যবসায়ীরা বলছেন, কেজিতে ১০ টাকা বৃদ্ধি পেয়ে ৫০ টাকা কেজি বিক্রি করা হচ্ছে। কিন্তু এসব কথা মানতে নারাজ সাধারণ ভোক্তারা। তার বলছেন, ৩৫ টাকা কেজির পেঁয়াজ এখন ৫৫ টাকা আবার কোথাও কোথাও ৬০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। হঠাৎ করে এমন অস্বাভাবিক দাম বাড়ায় ক্ষুব্ধ হয়েছেন তারা।

স্থানীয়দের ভাষ্যমতে, শুধু পেঁয়াজই নয়- চাল, তেল, ডালসহ নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোরও দাম বেড়েই চলেছে। এতে করোনাকালীন বিপর্যয়ে কর্মহীন মানুষগুলোর বিপদ আরো বেড়ে যাচ্ছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন বলেন, দেশের সবখানেই পেঁয়াজের দাম বাড়ছে। বাজার মনিটরিং করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর