বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

আগৈলঝাড়ায় অপহরণের চার দিন পর অপহৃতা স্কুল ছাত্রী উদ্ধার, দুই অপহরক গ্রেফতার

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় দশম শ্রেনি পড়ুয়া অপহৃতা স্কুল ছাত্রী অপহরণের চার দিন পরে উদ্ধার, দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, উপজেলার বারপাইকা বাজারে কসমেটিক্স এর দোকানের সুবাদে ওই এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলো বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার ঝিলবুনিয়া গ্রামের মৃত সুরেন্দ্র নাথ মিস্ত্রীর ছেলে অনিক মিস্ত্রী (২৮)। ছেলে সাথে ভাড়া বাসায় থাকতেন তার পরিবার।

বাজারে ব্যবসার সুবাদে ওই পথে যাতায়াত করতো স্থানীয় বারপাইকা স্কুলের দশম শ্রেনীর স্কুল ছাত্রী। স্কুলে যাতায়াতের পথে বিয়ের প্রলোভনে অনিক ওই স্কুল ছাত্রীকে বিভিন্ন কু প্রস্তাব দিয়ে আসছিলো। স্কুলছাত্রী বিষয়টি তার অভিভাবকদের জানালে তারা অনিকের পরিবারের কাছে বিষয়টি জানালে অনিকের পরিবার কোন প্রতিকার না করে বরং তাকে (অনিককে) উস্কে দেয়।

ঘটনার দিন গত সোমবার (৩১মে) সন্ধ্যায় স্কুল বাজার থেকে নিজ বাড়িতে ফেরার সময় বাড়ির সামনের রাস্তায় পৌছলে পূর্ভে তৈকে ওৎ পেতে থাকা অনিক ও তার লোকজন স্কুল ছাত্রীকে মোটরসাইকেলে করে অপহরণ করে নিয়ে যায়।

আত্মীয় স্বজনের বাড়ি খোজাখুজি শেষে মেয়ে অপহরণের বিষয়টি জানতে পেরে স্কুল ছাত্রীর বাবা বাড়ী হয়ে চার জনকে আসামী করে বৃহস্পতিবার দুপুরে থানায় অপহরণ মামলা দায়ের করেন, নং-২(৩.৬.২১)। পুলিশ সোর্স ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বৃহস্পতিবার সন্ধ্যায় অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে। এসময় অপহরক অনিক মিস্ত্রী (২৮) ও তার আভা রানী মিস্ত্রী (৫০ কে গ্রেফতার করেছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে বিভিন্ন স্থানে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি মাজহারুল ইসলাম।

 

 

#চলনবিলের আলো / আপন

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর