মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

রসালো ফল বিক্রিতে ব্যস্ত সলঙ্গার মৌসুমী ব্যবসায়ীরা

কে,এম আল আমিন,সলঙ্গা প্রতিনিধি :
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

জৈষ্ঠকে বলা হয় মধুমাস। মধুর ঘ্রাণে রসালো ফলে ভরপুর সলঙ্গার হাটবাজার। তাই তো মধু মাসের রসালো ফল বিক্রিতে ব্যস্ত মৌসুমী ব্যবসায়ীরা। সলঙ্গা থানা সদর সহ বিভিন্ন হাটবাজার ও গুরুত্বপুর্ণ স্থানগুলোতে আম,জাম,লিচু,তরমুজ,আনারস,পেয়ারা, কলা ছাড়াও হরেক রহম ফল বেচাকেনা জমে উঠেছে। বাজারে কাঁঠালও এখন পাওয়া যাচ্ছে। দোকানী আর মৌসুমী ফল ব্যবসায়ীরা ফলের ঝুড়ি (খাচি) নিয়ে বসেছেন ফুটপাতের রাস্তায়। সলঙ্গা থানার উল্লেখযোগ্য ব্যবসার স্থান হাটিকুমরুল রোড গোল চত্বর। যাকে উত্তরবঙ্গের প্রবেশপথ বলা হয়। হাটিকুমরুল রোডের ফুটপাতে ফলের ব্যবসা করে শত শত মৌসুমী ব্যবসায়ীরা জীবিকা নির্বাহ করছেন। ব্যস্ততম স্থান হাটিকুমরুল রোড গোল চত্বর থেকে শুরু করে সলঙ্গা বাজার, ঘুড়কা,সাহেবগঞ্জ,ভুইয়াগাতী,নলকা,দবিরগঞ্জ,হরিণচড়া সহ থানার বিভিন্ন গ্রাম এলাকার বাজার গুলোতে রসালো ফল নিয়ে ছুটছেন এ সব মৌসুমী ফল ব্যবসায়ীরা। ফলের ব্যবসা করে তাদের মুখে হাসি ফুটেছে।হাটিকুমরুল রোডের চিহ্নিত ফল ব্যবসায়ী কালু জানান,বছরের অন্যান্য সময় হরেক রকম ব্যবসা করলেও বর্তমানে আম ও লিচুর ব্যবসা জমজমাট।তিনি আরও জানান,ফুটপাতে ব্যবসা করে আমার মত শতশত মৌসুমী ফল ব্যবসায়ীরা পরিবারের খরচ যোগান দিচ্ছেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর