মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জমি দখল নিয়ে বিরোধ, বেড়া নির্মাণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর

গৌরনদীতে মাদ্রাসা ছাত্রী ধর্ষিত

আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: বুধবার, ২ জুন, ২০২১, ৬:৫৩ অপরাহ্ন

প্রেমের সম্পর্কে বিয়ের প্রলোভনে কিশোরী মাদ্রাসা ছাত্রীকে (১৭) ঢাকায় নিয়ে আটদিন আটক করে ধর্ষণের অভিযোগে পুলিশ ধর্ষক ইমরান হাওলাদারকে গ্রেফতার করেছে।এজাহারের বরাত দিয়ে থানার ওসি (তদন্ত) মো. তৌহিদুজ্জামান জানান, মোবাইল ফোনে পরিচয়ের সূত্রধরে গৌরনদী উপজেলার ডুমুরিয়া গ্রামের শাহে আলম হাওলাদারের পুত্র রাজ মিস্ত্রি ইমরান হাওলাদারের (২১) সাথে পাশ্ববর্তী গ্রামের ওই মাদ্রাসা ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে বিয়ের প্রলোভনে ইমরান হাওলাদার গত ২১মে ওই মাদ্রাসা ছাত্রীকে ঢাকার আশুলিয়ার নবীনগর এলাকার একটি বাসায় নিয়ে যায়। সেখানে আটদিন আটকে রেখে একাধিকবার জোরপূর্বক ওই ছাত্রীকে ধর্ষণ করে ইমরান। এরপর গত ২৯ মে ওই ছাত্রীকে উপজেলার সমরসিংহ গ্রামের তার (ছাত্রী) এক নিকট আত্মীয়র বাড়িতে রেখে ইমরান পালিয়ে যায়। এ ঘটনায় নির্যাতিতা ছাত্রী বাদি হয়ে ইমরান হাওলাদারকে আসামি করে গৌরনদী মডেল থানায় ধর্ষণ মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে ইমরান হাওলাদারকে গ্রেফতার করে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর