মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

অর্থনীতিবিদ শাহ আব্দুল হান্নান আর নেই, জামায়াতের শোক প্রকাশ

ডা.এম.এ.মান্নান,ভ্রাম্যমাণ প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব শাহ আব্দুল হান্নানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২ জুন এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব শাহ আব্দুল হান্নান আজ ২ জুন সকাল ১০টা ৩৭ মিনিটে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তিকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বেশ কিছু দিন যাবত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন। ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ইবনে সিনা ট্রাষ্ট এবং দিগন্ত মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ছিলেন একজন ইসলামিক স্কলার। সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে তিনি তার ক্ষুরধার বক্তব্য তুলে ধরতেন। তিনি ব্যক্তিগত জীবনে অত্যন্ত সাদাসিধে জীবন-যাপন করতেন। তাঁর ইন্তেকালে জাতি একজন প্রতিথযশা অর্থনীতিবিদ এবং উদার মনের ইসলামিক ব্যক্তিত্বকে হারালো। তাঁর শূন্যস্থান সহজে পূরণ হবার নয়। আমি তাঁর ইন্তিকাল গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সুধী-শুভাকাক্সক্ষী ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
মাহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁর গুনাহসমূহ ক্ষমা করে দিন। তাঁর নেক আমলসমূহ কবুল করুন। তাঁকে জান্নাতুল ফিরদাউসে সিদ্দিকিন-সালেহীনদের সাথে অন্তর্ভূক্ত করে নিন। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর