বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

নাটোরে আজ করোনায় ১ জনের মৃত্যু আক্রান্ত ১৭ জন

সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

নাটোরে আজ করোনায় আব্দুস সোবাহান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং ১৭ জন নতুন করে করোনা সংক্রমিত হয়েছে। মৃত সোবাহান নাটোর সদর উপজেলার বড়বাড়িয়া গ্রামের মমতাজ আলীর ছেলে। গতকাল রাত সাড়ে দশটায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। অপরদিকে ১৭ জন করেনায় সংক্রমিত ব্যক্তির মধ্যে নাটোর সদরে ১৪ জন , সিংড়া ২জন এবং বাগাতিপাড়ায় ১জন । নাটোরের সিভিল সার্জন অফিস বিষয়টি নিশ্চিত করেছেন। মোট ৩১ জনের শরীরের নমুনা পরীক্ষা করেএই ১৭ জন করোনা পজেটিভ হিসেবে চিহ্নিত হয়েছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে না আসার পরামর্শ দেওয়া হয়েছে। একই সাথে স্বাস্থ্য বিধি ও মাস্ক ব্যবহারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার পরার্মশ দেন।

নাটোরের সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নাটোরে আক্রান্তের হার অনেক বেশী । এ নিয়ে আজ পর্যন্ত নাটোরে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৭৬৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪৯৩ জন। মৃত্যু হয়েছে ২৫ জনের।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর