বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

কক্সবাজার সাড়ে ৫ লাখ পিছ ইয়াবাসহ রোহিঙ্গা র্যাবের জালে আটক

চট্টগ্রাম ব্যুরো:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে ৫ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-১৫ । এসময় গুরা মিয়া (৪৫) নামে ক্যাম্পের এক সাবেক মাঝিকে আটক করেছে।সোমবার (৩১ মে) মধ্যরাতে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ৯নং ক্যাম্পের জি-ব্লক থেকে এসব ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটক শুরা মিয়া বালুখালী ৯নং ক্যাম্পের জি-ব্লকের মৃত নুর আহমদের ছেলে। তিনি ঐ ক্যাম্পের হেড মাঝি ছিল।র‌্যাব কর্মকর্তার জানায়, গুরা মিয়া মাঝির বসতঘরে ইয়াবার একটি বড় চালান মজুদ রাখার খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানকালে তার বসতঘরের ভেতর থেকে ৫ লাখ ৫০ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র‌্যাব-১৫ উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাড়ে ৫ লাখ ইয়াবাসহ একজন সাবেক ক্যাম্প মাঝিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর