মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জমি দখল নিয়ে বিরোধ, বেড়া নির্মাণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর

গৌরনদীতে যৌতুকে জন্য পাষন্ড স্বামীর নির্যাতন, স্বামী গ্রেফতার

আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: সোমবার, ৩১ মে, ২০২১, ৭:৪৫ অপরাহ্ন

স্বামীর চহিদানুযাযি যৌতুকের টাকা দিতে না পারায় বরিশালের গৌরনদী উপজেলার সাহাজিরা গ্রামে পূর্নিমা আক্তার মীম নামের এক গৃহবধুকে শারিরীক নির্যাতন চালিয়ে গুরুতর জখম করেছে পাষন্ড স্বামী শফিকুল সরদার। রফিকুল সাহাজিরা গ্রামের মৃত ফজলু সরদারের পুত্র। এ ঘটনায় নির্যাতিতা গৃহবধুর পিতা সৈয়দ মনিরুজ্জামান কাঞ্চন বাদি হয়ে গৌরনদী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ২৯ মে রাতে দেড় লাখ টাকা যৌতুকের দাবীতে স্ত্রী পূর্নিমা আক্তার মীমকে রক্তাক্ত জখম করে স্বামী শফিকুল সরদার। পরের দিন ৩০ মে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পূনির্মাকে উদ্ধার করে প্রথমে উপজেলা ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।
গৌরনদী মডেল থানার ওসি তদন্ত মো. তৌহিদুজ্জামান জানান, খবর পেয়ে রবিবার সকালে নির্যাতিতা গৃহবধু পূর্নিমাকে উদ্ধার করা হয়। একইদিন সন্ধ্যায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি শফিকুল সরদারকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর