বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

গুরুদাসপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ উপেজলা চ্যাম্পিয়ন খুবজীপুর

মো:আখলাকুজ্জামান,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

নাটোরের গুরুদাসপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব ১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ওই ফুটবল টুর্নামেন্টে মোট সাতটি দল অংশগ্রহণ করে।
সোমবার বিকেলে ওই ফাইনাল খেলায় বিলচলন শহীদ সামসুজ্জোহা কলেজ মাঠে গুরুদাসপুর পৌরসভা একাদশকে ট্রাইবেকারে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খুবজীপুর ইউনিয়ন একাদশ। খেলায় ম্যান অব দি ম্যাচ হন আশিক। সর্বোচ্চ গোলদাতা হন হৃদয় ও ম্যান অব দি সিরিজ হন সাগর। খেলার শুরুতে গুরুদাসপুর পৌরসভা ১-০ গোলে এগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধে খুবজীপুর ইউনিয়ন সমতা আনলে দুই দলের মধ্যে তুমুল লড়াই চলে। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে গুরুদাসপুর পৌরসভা আরেকটি গোল করে। শেষের দুই মিনিট আগে খুবজীপুর ইউনিয়ন একাদশ আরেকটি গোল করলে খেলাটি ট্রাইবেকারে গড়ায়। দুই দলের পাল্টাপাল্টি আক্রমণে প্রাণবন্ত হয় খেলাটি।

খেলা শেষে ইউএনও মো. তমাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুস বলেন, মাদক ও স্মার্টফোন আসক্তি থেকে মুক্ত থাকতে খেলাধুলার বিকল্প নেই। বক্তব্য শেষে খেলোয়ারদের হাতে ট্রফি তুলে দেন তিনি। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ ও রোকসানা আকতার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল, খুবজীপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাজকুমার কাশী, আওয়ামীলীগ নেতা আরিফুল ইসলাম বিপ্লব, রেজাউল করিম সবুজ, পৌর কাউন্সিলর শেখ সবুজ প্রমুখ।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর