বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

সাপাহারে স্বাস্থ্যবিধি পালনে অনীহা : মোবাইল কোর্টে অর্থদন্ড

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

দেশে চলমান করোনা পরিস্থিতি সামাল দিতে এবং করোনা ভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে কয়েক দফায় বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ঘোষিত নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে মাঠ প্রশাসন। কিন্তু তারপরেও মাস্ক ব্যবহারে এবং স্বাস্থ্যবিধি পালনে সাধারণ মানুষের অনীহা দেখা যায়। এরই প্রেক্ষিতে শনিবার বিকেলে নওগাঁর সাপাহার উপজেলা সদরের জিরো পয়েন্ট এলাকায় মাস্ক পরিধান নিশ্চিত এবং স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেন।
এসময় স্বাস্থ্যবিধি না মানায় এবং মাস্ক পরিধান না করায় ১৬ টি মামলায় ১৬ জন ব্যক্তিকে মোট ২ হাজার ৫শ’ টাকা অর্থদন্ড প্রদান করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এবং মাস্ক ব্যবহারে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করেন তিনি।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেন বলেন, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির কথা মাথায় রেখে সরকারি নির্দেশনার আলোকে জনস্বার্থে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর